1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

পাকিস্তানে বিমান হামলায় ২১ জঙ্গি নিহত

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৯ মার্চ, ২০১৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি সীমান্ত এলাকায় বিমান হামলা ও স্থল অভিযানে ২১ জঙ্গি নিহত হয়েছে। সামরিক মুখপাত্র অসিম বাজওয়া মঙ্গলবার এ তথ্য জানায়।

তিনি বলেন, উপজাতীয় জেলা উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল উপত্যকায় সোমবার রাতে অভিযান শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত চলে। এতে ওই জঙ্গিরা নিহত হয়।

ওই মুখপাত্র এক টুইটার বার্তায় বলেন, অভিযান চলছে। পাক-আফগান সীমান্ত বরাবর মালভূমি ও উপত্যকা এখন মুক্ত। পরে তিনি একটি বনাঞ্চলে সৈন্যদের তল্লাশি ও একটি বিধ্বস্ত ভবন থেকে ধোঁয়া বের হওয়ার কয়েকটি ছবি প্রকাশ করেন। তবে ওই এলাকায় সাংবাদিকদের ঢুকতে না দেয়ায় অভিযানে ঠিক কতজন নিহত হয়েছে এবং নিহতরা আসলেই জঙ্গি কিনা তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

পাকিস্তান ২০১৪ সালে তালেবান ও আল কায়েদা নিশ্চিহ্ন করতে তাদের শক্ত ঘাঁটি উত্তর ওয়াজিরিস্তানে অভিযান শুরু করে। সে সময় থেকে এখন পর্যন্ত পাকিস্তান বাহিনী ৩ হাজার ৭৫০ এর বেশি জঙ্গিকে হত্যার দাবি করেছে। এছাড়া এ সময়কালে কোনো বেসামরিক লোক হতাহত হয়নি বলেও তারা জানায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |