1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

বাংলাদেশ-ভারত কটন ফেস্টিভাল অনুষ্ঠিত

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৩ মার্চ, ২০১৬
  • ২৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় বাংলাদেশ-ভারত কটন ফেস্টিভাল-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ-ভারত কটন ফেস্টিভাল উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান কটন অ্যাসোসিয়েশন লিমিটেডের আয়োজনে এ ফেস্টিভাল অনুষ্ঠিত হয়।

এসময় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনব্যাপী এই কটন ফেস্টিভালে উপস্থিত ছিলেন বাংলাদেশ, ভারত ও অন্যান্য দেশের প্রতিনিধিগণ।

এতে প্রয়োজনীয় আলোচনা পর্বে স্থান পায়, বন্দর সুবিধার মধ্যে : সমুদ্র বন্দর ও স্থলবন্দর নিয়ে বাংলাদেশের অবকাঠামোগত বিষয় এবং তুলার উৎপাদন ও এর চ্যালেঞ্জসমূহ।

উদ্বোধনী অনুষ্ঠানে তার ভাষণে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা জানান, বাংলাদেশ হচ্ছে ভারতের সর্ববৃহৎ তুলা ও তুলাজাত পণ্য সরবরাহকারী দেশ।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ইন্ডিয়ান কটন অ্যাসোসিয়েশন লিমিটেডের প্রেসিডেন্টসহ এফবিসিসিআই, আইবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ’র মত বাংলাদেশের প্রধান-প্রধান শিল্প সংশ্লিষ্ট সমিতির প্রধানগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |