1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

এক্সিম ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৩ মার্চ, ২০১৬
  • ২৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: এক্সিম ব্যাংকের বছরের কোয়ার্টারলি ব্যবসা উন্নয়ন সম্মেলন-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার এক্সিম ব্যাংকের গুলশান শাখায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে চলতি অর্থ বছরের প্রথম কোয়াটারের অর্জিত ফলাফল বিশ্লেষণ এবং ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। এছাড়াও এক্সিম ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম, সিরাজুল হক মিয়া, খন্দকার রুমি এহসানুল হক, মো. ফিরোজ হেসেন, মো. মুক্তার হোসেইন, মো. হুমায়ূন কবির, এবং শাহ্ মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন।

এসময় এক্সিম ব্যাংকের ঢাকা উত্তর ও দক্ষিণ অঞ্চলের অন্তর্ভুক্ত শাখাসমূহের ব্যবস্থাপকরা এবং মতিঝিল শাখা ও গুলশান শাখার শাখা ব্যবস্থাপকসহ প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও আঞ্চলিক প্রধানগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া সকল প্রতিকুলতাকে অতিক্রম করে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য সবাইকে একাগ্রতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন। একই সঙ্গে তিনি শাখা ব্যবস্থাপকদের নিষ্ঠা, সততা ও উদ্দীপনার সঙ্গে লক্ষ্য নির্ভর কাজ করার জন্য সকলকে আহ্বান জানান।

এছাড়াও মানি লন্ডারিং প্রতিরোধ এবং এটিএম বুথ পরিচালনায় সজাগ দৃষ্টি রাখার জন্য শাখা ব্যবস্থাপকদের বিশেষভাবে গুরুত্ব দেয়ার কথা বলেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |