1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

বার্লিনে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৬ মার্চ, ২০১৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: জার্মানির রাজধানী বার্লিনে গাড়িবোমা বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ধারণা নিহত ব্যক্তি ওই গাড়ির চালক ছিলেন। মঙ্গলবার সকালে বার্লিনে এ ঘটনা ঘটেছে।

বার্লিন পুলিশের উপ-প্রধান মুখপাত্র কারস্টেন মুয়েলার বার্তা সংস্থা এপিকে বলেন, পশ্চিমাঞ্চলের চারলোট্টেনবার্গ জেলায় স্থানীয় সময় সকাল ৮টার দিকে ওই বিস্ফোরণ ঘটেছে।

মুয়েলার বলেন, ভেতরে বা গাড়ির ওপর একটি বিস্ফোরক ডিভাইস ছিল বলে ধারণা করা হচ্ছে; যার কারণে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে ওই গাড়ি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করা বার্লিন পুলিশের একটি ছবিতে দেখা যায়, রাস্তায় ভক্সওয়াগন প্যাসাট স্টেশনের একটি গাড়ি পড়ে আছে। গাড়িটির জানালা ও সামনের অংশ উড়ে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |