1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

প্রয়োজনে কয়েক ঘণ্টায় সিরিয়ায় সেনা মোতায়েন: পুতিন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়া থেকে তার দেশের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সমর্থন করে বলেছেন, সেনা অভিযানের ফলে দেশটিতে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্র তৈরি হয়েছে। ক্রেমলিনে বৃহস্পতিবার সিরিয়া ফেরত সেনা কর্মকর্তাদের সম্মানে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। পুতিন  বলেন, গত প্রায় ছয় মাস ধরে সিরিয়ায় তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে রুশ বিমান অভিযানের ফলে সরকারি বাহিনীর অবস্থান শক্তিশালী হয়েছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সমন্বয় করেই তার দেশ সেনা প্রত্যাহার করেছে, তবে এ কারণে সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধের কোনো ক্ষতি হবে না। পুতিন জানান, রুশ বাহিনী সিরিয়ায় একটি শান্তি প্রক্রিয়া শুরু করার ক্ষেত্র সৃষ্টি করেছে।

পুতিন দৃঢ়তার সাথে বলেন, মস্কো সিরিয়া পরিস্থিতির ওপর গভীর দৃষ্টি রাখবে এবং সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সেখানে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ মোতায়েন থাকবে।

রুশ প্রেসিডেন্ট বলেন, প্রয়োজন হলে আক্ষরিক অর্থেই রাশিয়া কয়েক ঘণ্টার মধ্যে সিরিয়ায় সামরিক উপস্থিতি জোরদার করবে।

উল্লেখ্য গত সপ্তাহে সিরিয়া থেকে সেনা ও সামরিক সরঞ্জামের বড় অংশ সরিয়ে নিয়েছে রাশিয়া। তবে এর ফলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অবস্থান দুর্বল হবে না বলে নিশ্চিত করেছে মস্কো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |