1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

মঠবাড়িয়ায় পুলিশ-বিজিবির গুলিতে নিহত ৫

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৩ মার্চ, ২০১৬
  • ২২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের মঠবাড়িয়ায় ধানীসাফা ইউনিয়নের একটি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ছয়জনের নিহতের তথ্য পাওয়া গেলেও পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঁচজনের নিহতের খবর নিশ্চিত করে।

নিহতদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। অন্য দুই জন হাসপাতালে মারা যান। নিহতরা হলেন শাহাদত (৩০), সোহেল (২৫), বেলাল (৩০), সোলায়মান (২০) ও  কামরুল মৃধা (২৫)।

মোতাহের নামে এক প্রত্যক্ষদর্শী জাগো নিউজকে বলেন, মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের সাফা কলেজ কেন্দ্রে ভোট গণনা শেষে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ফলাফল ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ওই কেন্দ্রের আওয়ামী লীগ প্রার্থী গোপন সূত্রে খবর পান যে তিনি পরাজিত হতে যাচ্ছেন। এ খবর শোনার পর তার সমর্থকরা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবরুদ্ধ করে রাখেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমর্থকদের অনেক বোঝানোর পরেও তারা শ্লোগান দিতে থাকেন এবং ইট পাটকেল ছুড়েন। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবির সদস্যরা গুলি ছোড়ে এবং ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে মারা যান দুই জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |