1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ঢাকা-মাসকট রুটে রিজেন্টের বহরে নতুন বোয়িং

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৭ মার্চ, ২০১৬
  • ২৫৮ বার পড়া হয়েছে

খন্দকার আয়েশা শাহরিয়ার আনিকা: রিজেন্ট এয়ার ওয়েজের বহরে বি৭৩৭-৮০০ সিরিজের বোয়িং এয়ারক্রাফট যুক্ত হয়েছে। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে নতুন এই এয়ারক্রাফট।

মালয়েশিয়া এয়ারলাইনসের এই এয়ারক্রাফটের ফলে রিজেন্ট এয়ার ওয়েজের বহরে এখন বিমানের সংখ্যা দাঁড়িয়েছে মোট পাঁচটিতে। এছাড়া রিজেন্টের বহরে আরো দুটি বি ৭৩৭-৮০০ সিরিজের বোয়িং এয়ারক্রাফট ও দুটি ড্যাশ ৮-৩০০ রয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে ভাড়া নেওয়া নতুন এই ক্রাফট আগামী মাস থেকে ঢাকা-মাস্কট রুটে চলাচল করবে।

বর্তমানে অভ্যন্তরীন রুটে চট্টগ্রাম-কক্সবাজার ও আন্তর্জাতিক রুটে ব্যাংককের সুবর্ণভূমি, কুয়ালালামপুর, কলকাতা ও সিঙ্গাপুর রুটে চলাচল করছে রিজেন্ট এয়ার ওয়েজের বিমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |