1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

মালয়েশিয়ায় নববর্ষের উৎসব উদযাপন করেছে পাঞ্জাবিরা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

মো: জাহিদুল ইসলাম: মালয়েশিয়ায় পাঞ্জাবিরা (শিখ) উদযাপন করেছে নববর্ষের উৎসব। বাংলা সনের মতো তাদের নতুন বছর শুরু হয় ১৪ এপ্রিল। মালয়েশিয়ান পাঞ্জাবিরা ১৪ এপিলের আগে থেকে বিভিন্ন জায়গায় বর্ষবরণের অনুষ্ঠান করে। দেশটিতে পাঞ্জাবি বা শিখ নাগরিকের সংখ্যা প্রায় এক লাখ ৩০ হাজার।

নাচ, গান, নাটিকা, কৌতুকে জমজমাট বর্ষবরণ অনুষ্ঠান করেন পাঞ্জাবীরা। এ উৎসব উপভোগ্য। নারী-পুরুষ, ছোট-বড় সবাই অংশ নেয় এ উৎসবে। এবার ১৪ এপ্রিল কুয়ালালামপুরের সেনটুলে মালয়েশিয়ান পাঞ্জাবিদের আয়োজিত বৈশাখী উৎসবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জাহিদ হামিদি।

এ বছর মালয়েশিয়ার সবচেয়ে বড় বৈশাখী উৎসব অনুষ্ঠান হবে ২৩ এপ্রিল (শনিবার)। মালয়েশিয়ান পাঞ্জাবি চেম্বার অব কমার্স আয়োজিত এ অনুষ্ঠান হবে কুয়ালালামপুরে পেট্রুনাস টু-ইন টাওয়ারের পাশে মালয়েশিয়া টুরিজম সেন্টারে।

সবার জন্য উন্মুক্ত (ওপেন হাউস) এ বৈশাখী উৎসবে অতিথি হিসেবে থাকবেন সস্ত্রীক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী। উল্লেখ্য, মালয়েশিয়ান তামিলদের নতুন ক্যালেন্ডারও শুরু হয় ১৪ এপ্রিল। তামিলরা নতুন বর্ষবরণকে বলে পুথানদু।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |