1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

যুক্তরাষ্ট্রে ক্যাসিনোতে বন্দুক হামলায় নিহত ১

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪০৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটির এক ক্যাসিনোতে বন্দুকধারীর হামলায় অন্তত এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত এক পুলিশ কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। শনিবার স্থানীয় সময় সকালের দিকে এ ঘটনা ঘটেছে।

ব্রিটিশ দৈনিক ডেইলি সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, আহত পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপারেশন শুরু হয়েছে তার। পুলিশ সন্দেহভাজন আরো দুই বন্দুকধারীকে খুঁজছে।

আটলান্টা সিটির সিজার ক্যাসিনোর কাছে ওই বন্দুক হামলা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, সিটির একটি ক্যাসিনোর পাশে গাড়ি পার্কিংয়ের জায়গায় পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে তিন বন্দুকধারী। এ ঘটনার পরে সন্দেহভাজন দুই হামলাকারী পালিয়ে গেছে।

তবে কী কারণে ওই বন্দুকধারীরা হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। পুলিশ বলছে, হামলার কারণ পরিস্কার নয়। হামলার পরে ঘটনাস্থলে ভারি অস্ত্রসহ আইন-শৃঙ্খলাবাহিনীকে অবস্থান নিতে দেখা গেছে।

আটলান্টা সিটি মেয়র ডন গার্ডিয়ান বলেছেন, এ ঘটনার সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্পর্ক নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |