1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

প্রচারের অপেক্ষায় ভিন্নধর্মী টেলিভিশন নাটক পুতুলী ভালবাসা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

pic 15 pic 14

ইমন ফারজানা: অমিত রায় শান্ত এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ভিন্নধর্মী টেলিভিশন নাটক পুতুলী ভালবাসার সকল কাজ শেষ হয়েছে। বর্তমানে নাটকটি বেসরকারী একটি টেলিভিশনে প্রচারের অপেক্ষায় আছে। পুতুলী ভালবাসা নাটকটিতে তৌকির আহমেদ, ফারহানা মিলি, রওনক হাসান, নবাগত শিশু শিল্পী খন্দকার আয়েশা শাহরিয়ার (আনিকা) সহ আরও অনেকে অভিনয় করেছেন।
নাটকে দেখা যাবে সানিয়াত ও আদ্রিতা মেয়ে মৌনতার একমাত্র শখ পুতুল খেলা। ওর ঘর থেকে শুরু করে সমস্ত বাসা ভর্তি বিভিন্ন আকারের ও রঙয়ের পুতুল দিয়ে। একদিন মৌনতা বাসায় ফেরে হাতে বানানো পাটের কমদামি একটি পুতুল নিয়ে। যথারীতি মাকে পুতুল দেখানো। পুতুলটা হাতে নিয়েই আদ্রিতা কেমন যেন হয়ে যান, চলে যায় ঘোরের মাঝে অতীতে। আদ্রিতা ফেলে দিতে বলে পুতুলটাকে। কিন্তু মৌনতা নাছোড়বান্দা, পুতুলটা সে বাসায় রাখবেই রাখবে।
সেদিনের পর থেকে পুতুল নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা। আদ্রিতা কখনো শুনতে পায় পুতুলের অট্টহাসি, আবার কখনোবা নিরেট কান্নার শব্দ। মৌনতার ঘরে আসতে পারেনা আদ্রিতা। মৌনতার ঘরের পুতুলগুলোকে সে ফাঁসিতে ঝুলতে দেখে। কোন সময় আবার পুতুলের মুখে ‘আদ্রিতা’ নাম শুনে ভয়ে কেঁপে ওঠে আদ্রিতা। মাঝে মাঝে পুতুল হাতে সৌরভের সেই হাসি দেখতে পায় ! ঘটনা এভাবেই এগিয়ে চলে প্রেম, দু:খ, কষ্ট, ভালবাসার শ্বাশ্বত কাহিনী নিয়ে নির্মিত পুতুলী ভালবাসার।
সম্পূর্ণ অন্যরকম ঘটনা নিয়ে নির্মিত পুতুলী ভালবাসা নাটকটি এখন দর্শকদের মাঝে কেমন সাড়া ফেলতে সক্ষম হয় সেটিই এখন দেখার বিষয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |