নিউজ ডেস্ক: ২০১৬-১৭ মেয়াদে অ্যাসোসিয়েশন অব ব্যাংর্কাস, বাংলাদেশ লিমিটেডের (এবিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান ।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে স্টেক্সকট্রা কনভেনশন সেন্টারে বিদায়ী চেয়ারম্যান ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী রেজা ইফতেখারের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউসিবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরি মহাসচিব এবং এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
১৭ সদস্যের এই কমিটির ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আব্দুল মান্নান, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ও ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান। এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন ওয়ান ব্যাংকের এমডি এম. ফখরুল আলম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মো. আলী, ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার, মেঘনা ব্যাংকের এমডি মোহাম্মদ নুরুল আমিন, সিটি ব্যাংকের এমডি সোহেল আর কে হোসাইন, ব্যাংক এশিয়ার এমডি মো. মেহমুদ হোসেন, প্রাইম ব্যাংকের এমডি আহমেদ কামাল খান চৌধুরী, সাউথ ইস্ট ব্যাংকের এমডি শহীদ হোসেন, পূবালী ব্যাংকের এমডি মো. আব্দুল হালিম চৌধুরী, সাবেক এমডি হেলাল আহমেদ চৌধুরী এবং যমুনা ব্যাংকের ডিএমডি একেএম সাইফুদ্দিন আহমেদ।