1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

কানাডায় চালু হচ্ছে প্রবাসীদের এনআরবি টিভি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: কানাডায় চালু হতে যাচ্ছে ২৪ ঘণ্টার পূর্ণাঙ্গ বাংলা টেলিভিশন চ্যানেল এনআরবি টিভি (নন রেসিডেন্ট বাংলাদেশি)। “প্রবাসে বাংলার মুখ” শ্লোগানকে সামনে রেখে টরন্টো, হংকং, লন্ডন এবং ঢাকা থেকে চারটি আলাদা বেজস্টেশনের মাধ্যমে পরিচালিত হবে চ্যানেলটি।

সার্ভার, ক্যাবল এবং স্যাটেলাইট-এই তিনটি মাধ্যমেই থাকবে সম্প্রচার ফিড। অ্যাপস্টার সেভেন স্যাটেলাইটের মাধ্যমে চলবে ফ্রি এয়ার ট্রান্সমিশন। ফলে সম্প্রচারের শুরুতেই বিপুল সংখ্যক দর্শক দেখতে পাবে এনআরবি টিভি। সর্বাধুনিক এইচডি প্রযুক্তি ব্যবহার করার ফলে ট্রান্সমিশন কোয়ালিটি হবে খুবই উন্নত। টরন্টো, ঢাকা ও নিউইয়র্কের বেশ কয়েকজন ব্যবসায়ী, পেশাদার সাংবাদিক এবং মিডিয়া হাইজের কর্ণধার রয়েছেন বিনিয়োগকারী হিসেবে। আর টরন্টোর পুরো অপারেশনের দায়িত্বে থাকবে সাপ্তাহিক বাংলামেইল, বেঙ্গলি টাইমস ও বাংলাদেশ ফেস্টিভ্যাল টিম।

২৪ ঘণ্টার সম্প্রচারে থাকবে নাটক, ফিল্ম, টকশো, লাইভ ইভেন্ট, রিয়েলিটি শো, সংবাদসহ নানা ধরনের অনুষ্ঠান। তবে সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীদের সুখ-দুঃখ, অর্জন, সংগ্রাম এবং বাংলাদেশের অগ্রগতি-উন্নয়নের চিত্র তুলে ধরাই হবে এই চ্যানেলের মূল লক্ষ্য। তাই কেবল বিনোদন এবং প্রচলিত ধারণার বাইরে থেকেই প্রবাসীদের জন্য কাজ করবে এই চ্যানেল।

এনআরবি টিভির লোগোর লাল সবুজের মিশেল মনে করিয়ে দেয় মহান মুক্তিযুদ্ধের কথা। প্রবাসের নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বেশ কিছু গবেষণাধর্মী প্রামাণ্যচিত্রের নির্মাণ কাজ শুরু হবে শিগগিরই। টরন্টোতে স্টুডিও এবং অনুষ্ঠান নির্মাণের কাজ চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |