1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

আইনি জটিলতায় শাহরুখ-সালমান

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বিজেপি সরকার হয়ে দিল্লীর মসনদে বসার পর থেকেই নানা অভিযোগ, বিতর্ক, মামলা ও হেনস্থার মুখে পড়ছেন বলিউডের খান সাহেবরা। তারই ধারাবাহিকতায় নতুন করে আইনি সমস্যার মুখোমুখি হতে যাচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান ও বলিউডের ভাইজান খ্যাত সালমান খান।

সম্প্রতি ভারতের হিন্দু মহাসভা এই দুই তারকার বিরুদ্ধে মন্দিরে জুতো পায়ে ঢোকার কারনে একটি অভিযোগপত্র দাখিল করেছে স্থানীয় আদালতে। দাখিলকৃত অভিযোগ আমলে নিয়ে উক্ত অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণ হলে শাহরুখ খান ও সালমান খান এর বিরুদ্ধে মামলা করে তাদের শাস্তির মুখোমুখি করা হবে বলে ধারনা করা হচ্ছে।

গত বছরের ডিসেম্বরে বিগ বসের অনুষ্ঠানে একটি কালি মন্দরের দৃশ্য দেখানো হয় যেখানে উপস্থিত ছিলেন এই দুই খান। শুটিং ধারনের সময় মন্দিরে অবস্থানরত দুই খানের পায়ে তাদের জুতা দেখা গিয়েছিলো। আর এতেই বেজায় চটেছে ভারতের হিন্দুবাদী সংগঠনগুলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |