1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

গুরুতর আহত হলেন হৃতিক রোশন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬
  • ১৯১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: বলিউড প্রেমিদের কাছে হৃতিক রোশন তুমুল জনপ্রিয়। বরাবরই পর্দায় হৃতিকের নাচ এবং অ্যাকশন কারিশমা ভক্তদের মন ভরিয়েছে। কিন্তু হৃতিক ভক্তদের জন্য নতুন খবর হচ্ছে, পরিচালক আশুতোষ গোয়ারিকরের নির্মিতব্য ছবি মহেঞ্জোদাড়োর শুটিং চলাকালে একটি অ্যাকশন দৃশ্যে অংশ নিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন সুদর্শন এই নায়ক।

জানা গেছে, গোড়ালিতে গুরুতর চোট পেয়েছেন হৃতিকের। তার দু’পায়ের লিগামেন্টও ছিঁড়ে গিয়েছে। আপাতত চিকিৎসকের পরামর্শে অন্তত সপ্তাহ দু’য়েক জন্য সম্পূর্ণ বিশ্রামে আছেন তিনি।

অবশ্যই হৃতিকের জন্য এমন আঘাত নতুন কিছু নয়। এর আগেও শুটিংয়ে চোট পেয়েছিলেন তিনি। ‘ধুম-২’ এবং ‘ব্যাং ব্যাং’ ছবির শুটিংয়ে গুরুতর চোট পান। ধুমের শুটিংয়ে হাঁটুতে চোট পান তিনি। ব্যাং ব্যাং-এর শুটিংয়ে অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় মাথায় গুরুতর আঘাত পান হৃতিক। এর জন্য অস্ত্রোপচারও করতে হয় তার মাথায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |