1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

স্মৃতি হারিয়ে ফেলেছেন দিতি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক: দীর্ঘদিন ধরে মস্তিষ্ক ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী পারভীন সুলতান দিতি অনেকটাই স্মৃতি হারিয়ে ফেলেছেন। দিতির মেয়ে লামিয়া জানিয়েছেন, দিতি এখন কাছের আত্মীয়-স্বজনদের দেখেও চিনতে পারছেন না।

এর আগে দিতির মেয়ে লামিয়া ৪ জানুয়ারি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন, ক্যানসার বা টিউমার নয়, রেডিয়েশনের পার্শ্বপ্রতিক্রিয়ায় মায়ের ‘পারকিনসন’ রোগ হয়েছে। এটি এখন দ্বিতীয় পর্যায়ে চলে গেছে। মা আসলে মারা যাচ্ছে। এ মুহূর্তে তার বেঁচে থাকার বিষয়টি ডাক্তারদের আয়ত্তের বাইরে।

এদিকে, দীর্ঘদিন ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিতি। তার অবস্থার উন্নতি না হওয়ায় সম্প্রতি ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে এই অভিনেত্রীকে। বর্তমানে দিতি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |