1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

মুক্তির ছাড়পত্র পেল রিয়াজ-মাহির কৃষ্ণপক্ষ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬
  • ১৭০ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক: নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাস অবলম্বনে একই নামের ছবি পরিচালনা করছেন মেহের আফরোর শাওন। এরইমধ্যে ছবিটি মুক্তির জন্য বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। কৃষ্ণপক্ষ মুক্তি পাবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে।

এই ছবিতে প্রথমবারের মতো জুটি হয়ে কাজ করেছেন চিত্রনায়ক রিয়াজ ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। এখানে রিয়াজকে দেখা যাবে মুহিব চরিত্রে। আর অরু চরিত্রে থাকছেন মাহি। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ছবিতে আরো অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, তানিয়া আহমেদ, মৌটুসি বিশ্বাস, আজাদ আবুল কালাম, কায়েস আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ।

কৃষ্ণপক্ষে ‘এই চলো না বৃষ্টিতে ভিজি/চলো না কন্যা যাই ছাদে’ শিরোনামের রোমান্টিক একটি গান রয়েছে। সেটিতে ঠোঁট মিলাবেন রিয়াজ ও মাহি। গানটি জীবদ্দশায় লিখেছিলেন হুমায়ূন আহমেদ। আর এতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |