বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় সংগীত তারকা দিলশাদ নাহার কণা `চাঁদের কণা` শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটি মূলত তৈরি হয়েছে ডিজে রাহাত উইথ স্টারস’ শিরোনামের একটি মিশ্র অ্যালবামের জন্য।
সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে। চাঁদের কণা’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন ও সুর করেছেন মীর মাসুম।
কণা বর্তমানে চলচ্চিত্রের গান এবং স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ মাসের ৭ তারিখে বসুন্ধরা, ১২ তারিখে মিরপুর, ১৩ তারিখে বনানী, ১৯ তারিখে টিএসসিতে তার শো আছে।