1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ভালোবাসা দিবসে তোমায় ভেবে লেখা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক: বেসরকারি টেলিভিশন আরটিভি বিগত কয়েক বছর ধরে দর্শকদের গল্প নিয়ে ভালোবাসা দিবসে নাটক নির্মাণ করে থাকে। ‘ফাল্গুনে ভালোবাসা বৈশাখে প্রেম’- এই থিমের উপর ভিত্তি করে এবারো দর্শকদের গল্প নিয়ে নির্মিত হয়েছে ভালোবাসা দিবসের নাটক ‘তোমায় ভেবে লেখা’। নাটকটি আসছে ১৪ ফেব্রুয়ারি রবিবার রাত ৮টা ১০মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।

মহমনসিংহের বিপ্লব দাশের পাঠানো গল্পে নির্মিত ‘তোমায় ভেবে লেখা’ নাটকটির চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। ডাবর আমলা হেয়ার অয়েল নিবেদিত এ নাটকটিতে অভিনয় করেছেন তাহসান, তিশা, সাফা কবির, হিল্লোল, নাবিলাসহ আরো অনেকে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে আরটিভিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাটকটির কলাকুশলীসহ আরটিভির উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা ইমরুআউল রাফাত বলেন, ‘নাটকটি সম্পূর্ণ রোমান্টিক ধাঁচের হলে গল্পে নতুনত্ব থাকবে। যত্ন নিয়ে নাটকটি তৈরি করেছি। আশা করি নাটকটি সবার কাছে ভালো লাগবে।’

তিশা বলেন, ‘প্রতিবার ভালোবাসা দিবসে চেষ্টা করি দর্শকদের ব্যতিক্রম কিছু কাজ উপহার দিতে। আমার বিশ্বাস দর্শকরা নাটকটি দেখে হতাশ হবেন না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |