1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

মন্দের ভালোয় হিরো ৪২০

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক: বিগ বাজেটে নির্মিত যৌথ প্রযোজনার ছবি ‘হিরো ৪২০’ দেশজুড়ে প্রায় ৯০টি হলে মুক্তি পেয়েছে গেল শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি। যতোটা আলোচনা ছিলো ছবিটিকে ঘিরে ততোটা সাফল্য দেখা যায়নি মুক্তির তিন দিন পেরিয়ে।

তবে বছরের শুরু থেকেই চলচ্চিত্র ব্যবসায় যে মন্দা অবস্থা বিরাজ করছিলো সেটি কিছুটা হলেও মুছে দিতে পেরেছে সৈকত নাসিরের ছবিটি। হল রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত কোনো ছবিই সেভাবে দর্শক টানতে পারেনি।

সেদিক থেকে গেল শুক্র, শনি ও ভাষা দিবসের দিন রোববার ভালোই দর্শক টেনেছে ‘হিরো-৪২০’। বিশেষ করে রাজধানী ঢাকাতে এই তিনদিন প্রেক্ষাগৃহে ভিড় ছিলো চোখে পড়ার মতো। সাপ্তাহিক ছুটি ও ভাষা দিবসের ছুটির আমেজই ‘হিরো-৪২০’-এর জন্য আশা জাগিয়েছে বলে মানছে ছবিটির বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তবে শেষ পর্যন্ত এটি লগ্নির টাকা ঘরে তুলতে পারবে কি না এ নিয়ে সন্দেহ রয়েছে।

বাংলাদেশের সৈকত নাসির এবং কলকাতার সুজিত মন্ডল পরিচালিত ‘হিরো ৪২০’ ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ওম, নুসরাত ফারিয়া এবং রিয়া সেন । অ্যাকশন ও রোমান্টিকধর্মী ত্রিভুজ প্রেমের এ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের এসকে মুভিজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |