1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

১৮ মার্চ মুক্তি পাচ্ছে মিয়া বিবি রাজি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ২০৪ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক: দারুণ এক মিষ্টি প্রেমের কাহিনি নিয়ে ঢাকাই চলচ্চিত্রের গুণী নির্মাতা শাহীন সুমন নির্মাণ করেছেন ‘মিয়া বিবি রাজি’ ছবিটি। গেল ১ জানুয়ারি ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র লাভ করে। এরই সাথে নির্মাতা ঘোষণা দিয়েছেন ছবি মুক্তির দিন। তিনি জানান, আগামী ১৮ মার্চ সারাদেশে মুক্তি দেওয়া হবে ‘মিয়া বিবি রাজি’।

ছবিটিতে প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক সুমিত ও চিত্রনায়িকা শিরিন শিলা।

ছবিটি নিয়ে শিলা বলেন, ‘ছবিটিতে আমি অভিনয় করেছি বলে বলছি না, সত্যি মন ছুঁয়ে যাবার মতো কাহিনি, সংলাপ এবং নির্মাণ আছে এখানে। আশা করি দর্শক নতুন কিছু পাবেন এই ছবি থেকে। আমি নিজে অনেক আশাবাদী ছবিটি নিয়ে।’

অন্যদিকে সুমিত বলেন, ‘শাহীন সুমন ভাই আমার চলচ্চিত্রের গুরু। তার অনুপ্রেরণায় আমি চলচ্চিত্রে এসেছি। আশা করি মন্দার বাজারে ছবিটি সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে।’

গাজী মাজহারুল আনোয়ার ও শহিদুল্লাহ ফরায়েজীর রচনায় মোট পাঁচটি গান থাকছে ছবিতে। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। কণ্ঠ দিয়েছেন মমতাজ, কোনাল, রাজিব, পলাশ, কিশোর ও রণ্টি দাশ।

এ ছবিতে সুমিত-শিলা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর সানি, নিঝুম রুবিনা, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, কমল প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |