1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

প্রথমবারের মতো মিউজিক্যাল ফিল্ম নিয়ে এলো বাংলালিংক

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬
  • ২০৭ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক: দেশের বৃহত্তম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক এই পহেলা বৈশাখে দেশে প্রথমবারের মতো নিয়ে আসছে মিউজিক্যাল ফিল্ম। বাংলালিংক এটি বাংলালিংক মিউজিক এক্সপ্রেস প্লাটফর্মের অধীনে উদ্বোধন করছে।

জনপ্রিয় সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ, সঙ্গে ন্যান্সি, সামিয়া চৌধুরী এবং শুভমিতা ব্যানার্জীর রোমান্টিক অ্যালবাম ‘সারাংশে তুমি’র ভিত্তিতে এই মিউজিক্যাল ফিল্মটি বানানো হয়েছে। এই এক্সক্লুসিভ ফিল্মটি আজ বুধবার, ১৩ এপ্রিল সকাল ১০টা ৪৫ মিনিটে বাংলালিংক কার্যালয়ে উদ্বোধন হয়।

উদ্বোধন অনুষ্ঠানে বাংলালিংকের সিসিও শিহাব আহমাদ, মার্কেটিং হেড অব কনটেন্ট জিয়াউল হক শিকদার, দেশের জনপ্রিয় সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ, ইবিএসের ম্যানেজিং ডিরেক্টর রাফিউর রহমান খান ইউসুফজাই এবং বাংলা ঢোলের ডিরেক্টর এনামুল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আটটি আলাদা ভিডিওর মাধ্যমে এই মিউজিক্যাল ফিল্মটি একটি রোমান্টিক গল্প উপহার দেবে।
এই ভিডিওগুলো বাংলালিংক মিউজিক এক্সপ্রেস স্টোর (http://xpress7050.com)-এ পাওয়া যাবে। ভিডিওগুলো রিলিজের প্রথম মাসে শুধু বাংলালিংক গ্রাহকরা এই ভিডিওগুলো উপভোগ করতে পারবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |