1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

অর্থনৈতিক উন্নয়নে বৈষম্য কমাতে হবে

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬
  • ২০৩ বার পড়া হয়েছে

আবদুর রউফ খান: বাংলাদেশের মানুষের আয় বাড়লেও বৈষম্য ক্রমবর্ধমান। তাই শুধু আয় বাড়লেই হবে না এদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বৈষম্য কমানো দরকার।’ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গণমানুষের অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাতের লেখা ‘বাংলাদেশে দারিদ্র্য-বৈষম্য-অসমতার কারণ-পরিণাম ও উত্তরণ সম্ভাবনা: একীভূত রাজনৈতিক অর্থনীতির তত্ত্বের সন্ধানে’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, এশিয়াটিক সোসাইটির সাবেক সভাপতি অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, কথা সাহিত্যিক সেলিনা হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব প্রমুখ।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আবুল বারকাত তার গ্রন্থে সাধারণ মানুষের অর্থনীতির অবস্থানকে আমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরেছেন। এদেশে কারা রেন্ট সিকার সেই বিষয়টি অত্যন্ত প্রাঞ্জলভাবে গ্রন্থকার ব্যাখ্যা করেছেন।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের প্রাক্তন অধ্যাপক ড. অজয় রায় বলেন, অধ্যাপক আবুল বারকাত গণমানুষের অর্থনীতিবিদ হিসেবে পরিচিত; এই পরিচিতি অত্যন্ত দুর্লভ এক সম্মানের বিষয়। রেন্ট সিকারদের বিষয়ে অধ্যাপক বারকাত এই গবেষণা গ্রন্থে বিদগ্ধ এক আলোচনার সূত্রপাত করেছেন। সংবিধানকে সামনে রেখে বারকাত যে সব বিশ্লেষণ করেছেন তা ভিন্নধর্মী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |