1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কি আছে এবারের ঈদের ছবিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত, অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ইফতার অনুষ্ঠিত তথ্যপ্রযুক্তি খাতে নেটওয়ার্কিং জোরদারে বেসিসের ইফতার আয়োজন আইসিটি খাতের অংশীজনদের নিয়ে বিআইজেএফের ইফতার নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’

বুধবার জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬
  • ২৫৮ বার পড়া হয়েছে

শবনম শাহজাহান: ‘জল আছে যেখানে, মাছচাষ সেখানে’ এ স্লোগানে আজ থেকে শুরু হয়েছে সাত দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ। বুধবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট কমপ্লেক্সে এই মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে মৎস্য অধিদফতরের এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানান মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক। তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য সম্পদের উন্নয়নে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তি-প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পুরস্কার-২০১৬ প্রদান করবেন প্রধানমন্ত্রী।

এর আগে মৎস্য সপ্তাহের প্রথম দিন মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মৎস্য ভবন থেকে শিক্ষাভবন হয়ে প্রেসক্লাব ঘুরে মৎস্য ভবনে এসে র্যালি শেষ হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদফতরের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জাতীয় এবং জেলা পর্যায়ের নানা কর্মসূচি গ্রহণ করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ কর্মসূচি পালনের মধ্যমে দেশের বিপুল জনগোষ্ঠীকে মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় অনুপ্রাণিত করবে বলে জানান মন্ত্রী। এসময় মৎস্য খাতের বিভিন্ন সাফল্য ও অগ্রগতি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মাকসুদুল হাসান খান, বিএফডিসির চেয়ারম্যান পিউস কস্তা, মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ প্রমুখ।

উল্লেখ্য, জাতীয় অর্থনৈতিক উন্নয়ন জনগোষ্ঠীর পুষ্টির জাহিদা পূরণ, বৈদেশিক মুদ্রা অর্জন ও দারিদ্র বিমোচনের ব্যাপক কর্মসংস্থানের লক্ষ্যে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |