1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আইসিটি খাতের অংশীজনদের নিয়ে বিআইজেএফের ইফতার নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

সমাবেশের জন্য প্রস্তুত বিএনপি, অপেক্ষা অনুমতির

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬
  • ১৬১ বার পড়া হয়েছে

আবদুর রউফ খান: আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলটি এখন অপেক্ষায় আছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবুজ সংকেতের।

দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশ সফল করার জন্য বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো যৌথ সভা করেছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামাদলসহ বেশ কয়েকটি অঙ্গ ও সহযোগী সংগঠন পৃথকভাবে প্রস্তুতি নিচ্ছে। শ্রমিক দলের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হলেও দলটির সবগুলো অঙ্গ ও সহযোগী সংগঠন এতে অংশ নেবে।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী জানান, ১ মে সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। অনুমতি পাওয়ার জন্য প্রতিনিয়ত আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ অব্যহত রেখেছেন তারা। নির্ধারিত সময়ের আগেই বিএনপি সমাবেশের অনুমতি পাবে বলেও মনে করেন রিজভী।

২৪ এপ্রিল দুপুরে রিজভী জানান, ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |