1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

কাঁচাবাজারে রসুন, চাল ও মুরগির দাম চড়া

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

ইনা ফারজানা: সবজির বাজার অপরিবর্তিত থাকলেও চালের কেজিতে দাম বেড়েছে ২ থেকে ৫ টাকা। এক মাসের ব্যবধানে মুরগরি দাম দাঁড়িয়েছে কেজিতে ১৫ টাকা বেশি। ভারতের বড় রসুনের কেজি ১৫০ টাকা। দেশি রসুনের দাম ১২০ টাকা। আগামী সপ্তাহে রসুনের দাম আরেক ধাপ বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সিটি কর্পোরেশন নিয়ন্ত্রিত বড় সবজিবাজার মোহাম্মদপুর টাউন হল মার্কেট এবং হাতিরপুল বাজার সরেজমিনে ঘুরে এমন তথ্য জানা গেছে। বাজারে চিচিঙ্গা কেজি ৩০ টাকা থেকে ৪০ টাকা, বরবটি ৫০-৫৫ টাকা ও ঢেড়স কেজিতে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে ১০ টাকা বেড়ে শশা বিক্রি হচ্ছে ৪০ টাকায়, হালি প্রতি লেবু ২০ থেকে ৩৫ টাকা এবং কাচা মরিচের কেজি ৫০ টাকা।

তবে বেগুনে দামে রয়েছে স্বস্তি। প্রতিকেজি ১৫ থেকে ২০ টাকা, ফুলকপি ও বাধাকপি পিস প্রতি ১৫ থেকে ২৫ টাকা, স্কোয়াচ ৫০ টাকা কেজি, গাজর ও টমেটো পাওয়া যাচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। মিষ্টি আলু ৪০ টাকা, লাল ও নতুন দেশি আলু ২০ থেকে ২৫ টাকা, করলা ৩০ টাকা, শিম ২০ টাকা এবং লাউ পিস বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

ধনে পাতা কেজি ৬০ টাকা হলেও পুদিনা পাতায় যেন লেগেছে আগুন। কেজি ১৫০ টাকা। কচু ডাটা ৪০ টাকা কেজি, বরবটি ৬০ টাকা। ডাটা ২০-২৫ টাকা, কলমি শাক ১৫ টাকা, লাউ শাক ১৫ টাকা আটি। লাল শাক আটি ৫ টাকা। পেঁপে ২৫ টাকা, মুলা ২০ টাকা, জালি কুমড়া পিস ছোট ২০ টাকা, মিষ্টি কুমড়া কেজি ২০ টাকা। পিয়াজের দাম কমে বিক্রি হচ্ছে ২৫ টাকায়, আদা ৭০ থেকে ৮০ টাকা। শুকনা মরিচ ২১০ টাকা, দেশি মসুর ডাল ১৩৫ থেকে ১৪০, ইন্ডিয়ান মসুর ৯০ টাকা, মুগ ডাল ১০০ এবং বুট ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগি ১৪০ থেকে ১৫০ টাকা, পাকিস্তানি মুরগির কেজি ১৬০ টাকা, দেশি মুরগির কেজি সাড়ে ৩শ টাকা। গরুর মাংসের দাম কেজি ৩৮৫ থেকে ৪২০ টাকা, খাসি ৫৫০ টাকা। এছাড়া দাম বেড়েছে মুরগির ডিমের। এক ডজন ডিম ১০০ টাকা। হালিতে ৩৪ টাকা, হাঁসের ডিম ৪৮ টাকা হালিতে পাওয়া যাচ্ছে।

মাছের দামেও রয়েছে পার্থক্য। প্রতি কেজি বড় আকারের কাতল মাছের দাম ৩৬০-৪০০ টাকা, ছোট টেংরা ৪০০ টাকা, বড় টেংরা ৬০০ টাকা, বাটা ২০০-২২০ টাকা, ছোট চিংড়ি ৪৮০-৫৫০ টাকা, বড় চিংড়ি ১২০০ টাকা কেজি। কৈ ২০০-২২০ টাকা, পাঙ্গাসের দাম কিছুটা বেড়ে ১৪০ থেকে ১৫০ টাকা, তবে বড় পাঙ্গাসের কেজি ২৫০ থেকে ৩০০ টাকা কেজি। সিলভার কার্প ১৫০-১৮০ টাকা, মাঝারি শিং মাছ ৪৫০-৫০০ টাকা, তেলাপিয়া মাছ ১৫০-২০০ টাকা, মাঝারি আকারের রুই ৩৫০। মাঝারি আকারের জোড়া ইলিশ ১২শ` টাকা থেকে ১৫শ` টাকা দামে বিক্রি হচ্ছে। ছোট পুটি মাছ কেজি ৪০০ টাকা, বোয়াল ২০০ টাকা, টাকি ২৫০ টাকা, চিতলের দাম ৮০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

স্থিতিশীল রয়েছে চিনির বাজার। দেশি চিনি প্রতি কেজি ৪০ টাকা। খোলা আটার কেজি ৩০ থেকে ৩২ টাকা, প্যাকেটের আটা ২ কেজি ৭৫ থেকে ৭৮ টাকা দরে বিক্রি হচ্ছে। সয়াবিন তেলের দামে লিটারে কমেছে ৫ টাকা। রুপচাঁদা ১০১ টাকা থেকে কমে হয়েছে ৯৬ টাকা। অন্যান্য সয়াবিন তেল ৯৬ থেকে কমে হয়েছে ৯২ টাকা।

মিনিকেট চালের প্রতি কেজি ৪৬ থেকে ৪৮ টাকা, লতা চাল ৪২ টাকা, স্বর্ণা ৩৬-৩৮ টাকা, নাজিরশাইল ৫০ থেকে ৫৮ টাকা, আটাশ ৩৬-৪২ টাকা, ঊনত্রিশ ৪০ -৪১ টাকা, পোলাও চাল ৮৫ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |