1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আইসিটি খাতের অংশীজনদের নিয়ে বিআইজেএফের ইফতার নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

এশিয়া কাপের টিকিটের সর্বনিম্ন মূল্য ১৫০ টাকা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১২৮ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: ‘মাইক্রোম্যাক্স টি-২০ এশিয়া কাপ ২০১৬’ এর টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন ১৫০ টাকায় এই টুর্নামেন্টের খেলা উপভোগ করতে পারবেন ক্রিকেটভক্তরা। আর সর্বোচ্চ টিকিটের মূল্য ৩০০০ টাকা।  এছাড়া সিরিজের প্রতিটি ম্যাচের টিকিট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি)।

প্রতি ম্যাচের আগের দিন নির্ধারিত শাখা থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। ঢাকায় ইউসিবি ব্যাংকের মিরপুর শাখা থেকে সরাসরি টিকেট কিনতে পাবেন আগ্রহী দর্শকরা। এছাড়া প্রগতি সরণী, সোনারগাঁও জনপদ, বিজয়নগর, বসুন্ধরা ও নয়াবাজার শাখায় ইউক্যাশের মাধ্যমে ম্যাচের টিকিট পাওয়া যাবে। বাছাইপর্বের টিকিটি পাওয়া ইউসিবি ব্যাংকের নারায়ণগঞ্জ, কাঁচপুর ও চাষাড়া শাখায়।

উল্লেখ্য, আগামী ২৪ ফেব্রুয়ারি ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পর্দা উঠবে এশিয়া কাপের এগারোতম আসর। প্রথমবারের মত এবার এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সংস্করণে। মূল পর্বের আগে ১৯ ফেব্রুয়ারি থেকে নারায়গঞ্জের ফতুল্লায় শুরু হবে সহযোগী চার দেশ নিয়ে বাছাই পর্ব। তবে ২২ ফেরুয়ারি শেষ রাউন্ডের খেলা মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

মূল পর্বে ওঠার লড়াইয়ে সহযোগী চার দেশ হচ্ছে আফগানিস্তান, হংকং, আরব আমিরাত এবং ওমান। শীর্ষে থাকা দল অংশ নিবে এশিয়ার চার শক্তিধর দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের টিকিটের মূল্য:
গ্র্যান্ড স্ট্যান্ড: ৩০০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড: ১০০০ টাকা
শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড: ৫০০ টাকা
উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ২৫০ টাকা
পূর্ব স্ট্যান্ড: ১৫০ টাকা

ফতুল্লা খান সাহেব আলী স্টেডিয়ামের টিকিটের মূল্য:
গ্র্যান্ড স্ট্যান্ড: ১০০ টাকা
আন্তর্জাতিক স্ট্যান্ড: ২০ টাকা
ক্লাব হাউজ: ২০ টাকা
উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ২০ টাকা
পূর্ব স্ট্যান্ড: ২০ টাকা

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের কোয়ালিফাইং লেগ ম্যাচের টিকিটের মূল্য:
গ্র্যান্ড স্ট্যান্ড: ১০০ টাকা
সাধারণ গ্যালারি: ২০ টাকা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |