ইশতিয়াক আহমেদ: ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের ভোট গ্রহণ শেষ হয়েছে। গত ২৮-২৯ ফেব্রুয়ারি দুই দিন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৭২১৯ জন ভোটারের মধ্যে ৫০২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আজ সকাল থেকে ভোট গণনা শুরু হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার এডভোকেট মো: আনোয়ার হোসেন।
নির্বাচনের দুই দিনেই দুটি প্যানেলেই ব্যাপক প্রচারণা ছিল। তবে প্রচারণায় কিছুটা হলেও এগিয়ে ছিল বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত ইউনাইটেড প্যানেল (সাদা)। বাংলাদেশ বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এবং বেস্ট নিউজ ডট কম ডট বিডির উপদেষ্টা সিনিয়র এডভোকেট শ ম রেজাউল করিম, বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এডভোকেট আব্দুল মতিন খসরু, বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান এডভোকেট কাজী নজিব উল্লাহ হিরু, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ব্যারিস্টার এম আমির-উল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা মো: আবু কায়সার, মহানগর দায়রা জজ আদালত এর পি পি এডভোকেট আবদুল্লাহ আবু, এডভোকেট মোখলেসুর রহমান বাদল, আওয়ামী যুব আইনজীবী পরিষদের সাধারন সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান লিখন, ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক হাবিবুর রহমান ভূইয়াসহ অনেক নেতৃবৃন্দকে ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের নির্বাচনে ইউনাইটেড প্যানেলের পক্ষে প্রচারণা চালানোর পাশাপাশি ভোটারদের কাছে ভোট চাইতে দেখা গেছে। এরই মধ্যে নির্বাচনে বিজয়ী হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা নিয়ে ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের নিজস্ব ভবন তৈরীর ঘোষণা দিয়েছে ইউনাইটেড প্যানেল।
এবারের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত ইউনাইটেড প্যানেলের (সাদা) পক্ষে সভাপতি পদে এডভোকেট মো: খোরশেদ আলম, সহ-সভাপতি পদে- আবদুল হালিম সরদার, মোহাম্মদ হাসান আলী, সাধারণ সম্পাদক পদে- সরদার আকিল আহমেদ ফারুকী, ট্রেজারার পদে- সৈয়দ জাফরুল হাসান অপু, সহ-সাধারণ সম্পাদক পদে- মো: জাহুরুল ইসলাম, লাইব্রেরী সম্পাদক পদে- মো: আবদুল ওয়াদুদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে- মো: মাহমুদুর রহমান, সমাজকল্যান সম্পাদক পদে কাজী আশরাফুল আলম ডেভিড, এবং সদস্য পদে- আব্বাস উদ্দিন, আবদুল আজিজ সরকার, মো: আবদুল হালিম, মোহাম্মদ আবদুল মতিন, আবদুস সোবহান শেখ, আবু আমজাদ, মো: আবুল হাশেম-২, এ জে এম আবদুল মান্নান, মো: জাহাঙ্গীর আলম, মো: মশিউর রহমান, মো: মঙ্গিল হোসেন, মো: মনিরুজ্জামান, মো: সাহা আলম সিদ্দিকী অংশগ্রহণ করছেন।
অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল) এর পক্ষে সভাপতি পদে এডভোকেট মো: আব্বাস উদ্দিন, সহ-সভাপতি পদে- আলী আহমেদ ফারহাদ, ওবায়দুল হক সরকার, সাধারণ সম্পাদক পদে- কামাল হোসেন চৌধুরী, ট্রেজারার পদে- মো: জালাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে- আবু তাহের মো: রাশেদ বাবু, লাইব্রেরী সম্পাদক পদে- আবু নাইম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে- মো: ফায়াজুল্লাহ, সমাজকল্যান সম্পাদক পদে দেওয়ান মো: মাহাফুজুর রহমান ফরহাদ এবং সদস্য পদে- আবদুল বাসেত মিয়া, আবদুল হান্নান-২, আলহাজ্ব প্রফেসর আবদুল মাজিদ মল্লিক, এ এইচ এম মাহবুবুস সালেকীন, এ কে এম আজিজুর রহমান, এ কে এম ফেরদৌস আলম, আমিনুর রাসেদ মাহমুদ, মো: আশরাফুল ইসলাম, এম এ গাফুর মজুমদার-১, মো: মোজাহার আলী, নাজমুন নাহার, মো: শমসেদ, সুরাইয়া জেসমীন অংশগ্রহণ করছেন।