1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

সচিবালয়ের সামনে মাদ্রাসা শিক্ষকদের অবস্থান

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২ মার্চ, ২০১৬
  • ১২২ বার পড়া হয়েছে

শবনম শাহজাহান: জাতীয় বেতন স্কেলের দাবিতে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দিতে শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে যাত্রা পথে বাধা দিয়েছে পুলিশ। পুলিশের বাধায় পড়ে সচিবালয় গেটের সামনে বসে পড়েন এবং সেখান থেকে দাবি আদায়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন শিক্ষকরা।

এর আগে গত ২১ দিন ধরে  জাতীয় প্রেসক্লাবের সামনে খোলা আকাশের নিচে ঝড়ে ও শিলা বৃষ্টিতে ভিজেও লাগাতার অবস্থান ধর্মঘট পালন করে আসছেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। এ অবস্থায় কয়েকজন অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

তবে দাবির আদায়ের এ আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সাড়া না পেয়ে মঙ্গলবার সকালে মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করেন তারা। সচিবালয় গেটের দিকে প্রবেশের আগেই পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনরত শিক্ষকরা। পরে সেখানেই বসেই দাবি মেনে নিতে শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানাতে থাকেন।

কর্মসূচির নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা সমিতির প্রধান উপদেষ্টা মোখলেছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মওলানা নজরুল ইসলাম হিরন, মওলানা শাহজাহান, তাজুল ইসলাম, আনিসুল হক, ইনতাজবিন হাকিম, রেজাউল করিম, সরদার কামাল প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |