1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

সরকার শিশুদের অধিকার রক্ষায় যত্নশীল : স্পিকার

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০১৬
  • ৯৩ বার পড়া হয়েছে

মো: জোবায়ের হোসেন: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েল্থ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের বর্তমান সরকার শিশুদের অধিকার রক্ষায় অত্যন্ত যত্নশীল। শিশুদের অধিকার রক্ষা এবং  শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ছেলে শিশু ও মেয়ে শিশুদের বৈষম্য দূর করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

ইউনিসেফের আবাসিক প্রতিনিধি ইডওয়ার্ড বিগবেডার সোমবার স্পিকারের সংসদের কার্যালয়ে সাক্ষাৎ করলে একথা বলেন তিনি। এসময় ইউনিসেফের শিশু সুরক্ষা শাখার প্রধান রোজ এনি পাপাভেরো উপস্থিতি ছিলেন।

সাক্ষাৎকালে তারা শিশুদের সুরক্ষা, শিশু অধিকার সনদ, শিশুদের অপরাধ বয়স, বাল্যবিবাহ রোধ, শিশুবান্ধব বাজেট, ছেলে মেয়েদের বিবাহের নূন্যতম বয়স ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

ইউনিসেফ প্রতিনিধি বলেন, বাংলাদেশ সরকার ইতোমধ্যে শিশুদের অধিকার রক্ষার জন্য আইন প্রণয়ন করেছে, যা প্রশংসার দাবি রাখে। তিনি এই আইনের যথাযথ বাস্তবায়নের জন্য যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।

তিনি আরো বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুদের প্রতি সহিংসতা রোধে ব্যাপক জনসচেতনতা প্রয়োজন। তিনি শিশুদের অপরাধের বয়স ৯ থেকে আরো বৃদ্ধি করার আহ্বান জানান।

স্পিকার বলেন, শিশুদের অধিকার রক্ষা ও বিভিন্ন সুযোগ-সুবিধা সৃষ্টির লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কোনো প্রস্তাবনা আসলে তা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |