1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

১৮ নং ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে দুনীর্তি ও অবৈধ যৌন সম্পর্কের অভিযোগ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

জসিম-৪জসিম-৩

মো: ইউসুফ শোভন:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর এবং নিউমার্কেট থানা ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দীন আহমেদের বিরুদ্ধে দুনীর্তি ও অবৈধ যৌন সম্পর্কের অভিযোগ উঠেছে।

জানা গেছে, কাউন্সিলর জসিম উদ্দীন আহমেদের সাথে শিল্পি নামে এক দলীয় কর্মীর যৌন সম্পর্ক গড়ে উঠে কয়েক মাস আগে। গত রবিবার রাত ১০ টার সময় পরিবারের সদস্যদের কাছে নিজ বাসভবনে শিল্পির সাথে অন্তরঙ্গ অবস্থায় হাতেনাতে ধরা পড়েন কাউন্সিলর জসিম। ঘটনার একপর্যায়ে পরিবারের লোকজন ৩৪৭ এলিফ্যান্ট রোডস্থ বাসার সদর দরজা বন্ধ করে কাউন্সিলর জসিমের উপর হামলা চালান। মারধরের এক পর্যায়ে কাউন্সিলর জসিম দলীয় কর্মী কনকের সহযোগিতায় পালিয়ে যেতে সক্ষম হন। বেস্ট নিউজ ডট কম ডট বিডির পক্ষ থেকে সরেজমিনে একাধিক প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে এই বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলিফ্যান্ট রোড এলাকায় বসবাসকারী একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেছেন, কাউন্সিলর জসিম উদ্দীন আহমেদের চরিত্র মোটেও ভাল নয়। তিনি কাউন্সিলর অফিসকে দুনীর্তির আড্ডাখানায় পরিণত করেছেন। তার কাছে এলাকার কেউই টাকা প্রদান না করে সহযোগিতা পান না। নাগরিকত্ব সনদ, ওয়ারিশান সনদ আনতে গেলে তিনি জোর করে টাকা আদায় করেন। তারা দুনীর্তিবাজ কাউন্সিলরের অপসারণে স্থানীয় সংসদ সদস্য ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস এম.পি এর সহযোগিতা কামনা করেছেন।

তবে এ ব্যাপারে কাউন্সিলর জসিম উদ্দীন আহমেদের সাথে তার ০১৭১৩০৬০০০৮ নম্বরে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্যাপারটা নিছক ভুল বোঝাবুঝি। শিল্পি তার একজন ব্যবসায়িক বন্ধু। এর বাইরে তার সাথে কোন সম্পর্ক নাই। তিনি তার বিরুদ্ধে এলাকাবাসীর করা অভিযোগকে অপপ্রচার বলে আখ্যায়িত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |