1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

আস্থার অভাবে শেয়ারবাজার

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬
  • ১৫০ বার পড়া হয়েছে

সুমন চৌধুরী: প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে কোনো ধরনের প্রণোদনা না থাকায় আস্থার অভাবে রয়েছেন বিনিয়োগকারীরা। এতে নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারে। তবে এখনো স্টক হোল্ডারসহ বিনিয়োগকারীরা প্রত্যাশা করছে বাজেট পাসের আগে সরকার শেয়ারবাজার উন্নয়নে সংশ্লিষ্টদের প্রস্তাবনাগুলো মেনে নেবে। তাহলে বাজারের প্রতি আস্থা বাড়বে বিনিয়োগকারীদের, চাঙ্গা হবে শেয়ারবাজার। অন্যদিকে বাজেটে পুঁজিবাজারের উন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জোরালো দাবিগুলো কতটা বাস্তবায়ন হয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা।

এদিকে বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে ৪ হাজার ৪০৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস৩০ সূচক দশমিক ৮৮ পয়েন্ট কমে ১ হাজার ৭৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএসইএস শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৬৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। যা আগের দিনের চেয়ে ৩২ কোটি টাকা বেশি। রোববার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৩১ কোটি টাকা।

ডিএসইতে মোট ৩১৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১০৮টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত আছে ৬২টির শেয়ার দর।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ১৭ পয়েন্ট কমে ৮ হাজার ২৪৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৪ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৬০ পয়েন্ট কমে ১২ হাজার ৪৯৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সিএসআই শরিয়াহ সূচক দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ৯৬৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের। এর মধ্যে বেড়েছে ৮৮টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত আছে ৩৫টি কোম্পানির শেয়ার দর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |