1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আইসিটি খাতের অংশীজনদের নিয়ে বিআইজেএফের ইফতার নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

২৭ বছর পর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন হবে ৫ই আগষ্ট

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

শবনম শাহজাহান: দীর্ঘ ২৭ বছর পর বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ২০১৬-২০১৮ মেয়াদের নির্বাচন হবে আগামী শুক্রবার। রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে দিনব্যাপী এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে ৪ হাজার ২৮৭ জন ভোটার সমিতির ৩৯ জনের কমিটি নির্বাচিত করবেন। এর মধ্যে ১ জন সভাপতি, ৪ জন সহ-সভাপতি ও ৩৪ জন সদস্য নির্বাচিত হবেন। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত এস এম অহিদুজ্জামান পরিষদ, সাদেকুর রহমান পরিষদ, এবং শেখ ইউনুস আহমেদ পরিষদ নির্বাচন করছে। এছাড়া শুধুমাত্র সভাপতি পদে এককভাবে নির্বাচন করছেন মো. শমসের আলম ভুঁইয়া।
জানা গেছে, বিগত ২৭ বছর ধরে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি হয়ে আছেন সাদেকুর রহমান। তিনি এবারও সভাপতি পদে দাঁড়িয়েছেন। এই পদে থেকেই তিনি একসময় নারায়ণগঞ্জের সোনারগাঁর মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, পরে সোনারগাঁ পৌরসভার মেয়রও হয়েছেন। তার বিরুদ্ধে ওষুধ বা কেমিস্ট ব্যবসার সাথে জড়িত না থেকেও বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি পদটিকে ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
আসন্ন নির্বাচন করে দিতে প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ সদস্যের এক পূর্ণাঙ্গ বেঞ্চ বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন পরিচালক (ডিটিও) আবদুল মান্নানকে সমিতিটির প্রশাসক নিয়োগ করে। গত ১১ মে ডিটিও আবদুল মান্নানকে ৯০ দিনের মধ্যে নির্বাচনটি করে দেওয়ার নির্দেশ দেন আদালত। আদালতের নির্দেশে বলা হয়, ডিটিও আবদুল মান্নান বদলি হয়ে অন্যত্র চলে গেলেও তিনিই নির্বাচনটি করে দেবেন। নির্বাচন সম্পন্ন করতে ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ৬৬ জন কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দিয়েছে সরকার। তাঁরা প্রিসাইডিং, ডেপুটি প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং এবং পোলিং অফিসার হিসেবে কাজ করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |