1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আইসিটি খাতের অংশীজনদের নিয়ে বিআইজেএফের ইফতার নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

আয়কর মেলা শুরু ১ নভেম্বর

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭
  • ১৬৭ বার পড়া হয়েছে

মো: মশিউর রহমানঃ প্রতিবারের ন্যায় এবারও ১ নভেম্বর শুরু হবে আয়কর মেলা। ২০০৮ সাল থেকে এ মেলার আয়োজন করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত বছরের মতো এবারও সারাদেশে এ মেলা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, রাজধানী ঢাকাসহ আট বিভাগীয় শহরে মেলা চলবে সাতদিন। জেলায় শহরে চলবে চারদিন এবং ৮৭ উপজেলায় দু’দিন করে চলবে এবারের মেলা। মেলা শেষে ৮ নভেম্বর সেরা করদাতাদের সম্মাননা দেবে এনবিআর।

এনবিআর সূত্র জানায়, মেলার পর ২২ নভেম্বর শুরু হবে কর সপ্তাহ এবং ৩০ নভেম্বর পালিত হবে জাতীয় আয়কর দিবস। ওই তারিখ পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে।

এদিকে এবারই প্রথমবারের মতো বেসরকারি চাকরিজীবীদের রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে। করযোগ্য আয় না থাকলেও সব কর্মীকে রিটার্ন জমা দিতে হবে। তা না হলে ওই চাকরিজীবী যে প্রতিষ্ঠানে কাজ করেন, ওই প্রতিষ্ঠান তাকে দেওয়া বেতন-ভাতাদি খরচ হিসেবে দেখাতে পারবেন না। আবার সরকারি কিংবা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কোনো চাকরিজীবীর বেতন-ভাতা ১৬ হাজার টাকার বেশি হলে তাদেরও বাধ্যতামূলক রিটার্ন জমা দিতে হবে।

এনবিআরের একজন কর্মকর্তা জানান, মূলত করনেট বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তার মতে, কোনো কারণে একজন পেশাজীবীর এ বছরের আয় করযোগ্য নয়। তবে আগামী বছর আয় বাড়াতেও পারে। এ জন্য তাদের করের আওতায় আনা বাধ্যতামূলক করা হয়েছে।

সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে ই-টিআইএন ধারীর সংখ্যা সাড়ে ৩০ লাখ। এনবিআর আশা করছে, চলতি অর্থবছর শেষে এই সংখ্যা ৩৫ লাখ ছাড়িয়ে যাবে। এর মধ্যে বর্তমানে কর দেন ১২ লাখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |