1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আইসিটি খাতের অংশীজনদের নিয়ে বিআইজেএফের ইফতার নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

বিজয় দিবসে গানে-ভাষণে মুখরিত রাজধানী

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ১১৩ বার পড়া হয়েছে

মো: মিজানুর রহমান মিজানঃ মহান বিজয় দিবসের মিষ্টি শীতের সকালে গানে, ভাষণে মুখরিত রাজধানীর প্রতিটি পাড়া-মহল্লা এবং রাস্তাঘাট। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এ গান ও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্য প্রচারের আয়োজন করা হয়েছে।

এ দিনটি বাংলাদেশের মহৎ অর্জনের একটি দিন। এবার বাংলাদেশ বিজয়ের ৪৮ বছর অর্থাৎ ৪৯ তম বিজয় দিবস পালন করছে। বিজয় দিবস এলেই মানুষের আনন্দের অনুভূতি জাগে। এ দিনটিকে স্মরণ করে উৎসব আয়োজনের শেষ নেই।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাজপথ ছাড়াও বিভিন্ন অলিগলি ও মহল্লায় অনবরত বেজে চলেছে স্বাধীনতার গান, মুক্তি সংগ্রামের গান, একাত্তরের গান ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গান। হাওয়াই ভাসছে- ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’, ‘একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল’, ‘জয় বাংলা বাংলার জয়’, ‘মোরা একটি দেশকে বাঁচাব বলে যুদ্ধ করি’ সহ নানা দেশাত্মবোধক গান। আর স্লোগানের মধ্যে রয়েছে- ‘আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ’।

রাজধানীর আন্তঃজেলা বাস টার্মিনাল গুলোর শ্রমিক নেতা ও কর্মীদের ব্যবস্থাপনায় বিজয় দিবসের নানা কর্মসূচি দেখা গেছে। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা সকাল থেকে নিজ নিজ স্কুলের প্রাঙ্গণ থেকে বিজয় র‍্যালির আয়োজন করে।

বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ এর আশপাশের এলাকা উৎসবে মেতেছে। কোথায় হচ্ছে পথনাটক, কোথাও আবার দেশাত্মবোধক গানের আসর বসেছে।

বেসরকারি টিভি চ্যানেল-আই বিজয় মেলার আয়োজন করেছে। সেখানে চ্যানেল আইয়ের কর্মকর্তারা ছাড়াও দেশের বিশিষ্টজনেরা অংশ নিয়েছেন। আয়োজনটি চলবে দিনভর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |