1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

৯ মার্চ পূর্ণ সূর্যগ্রহণ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ মার্চ, ২০১৬
  • ২৭৪ বার পড়া হয়েছে

পরিবেশ ডেস্ক: ঠিক এক বছরের মাথায় ফের পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। ৯ মার্চ দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ। ভারতের প্রায় বেশির ভাগ জায়গা-ই সাক্ষী থাকবে এই সূর্য গ্রহণের। তবে ভারতে দেখা যাবে আংশিক।

৯ মার্চ সকাল ৫টা ৪৭ মিনিট থেকে শুরু হবে পূর্ণ গ্রহণ এবং স্থায়ী হবে ৯ টা ৮ মিনিট পর্যন্ত। এরপর আরো কিছুক্ষণ দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ। আংশিক গ্রহণ শেষ হবে ১০ টা ৫ মিনিটে। ভারতের বেশির ভাগ জায়গাতেই আংশিক গ্রহণ শুরু হবে সূর্যোদয়ের আগে। প্রথমে আংশিক গ্রহণের সাক্ষী হবে উত্তর-পূর্ব ভারত। এরপর ধীরে ধীরে সরতে থাকবে। বেশি অংশ দেখা যাবে আন্দামান নিকোবরে।

এছাড়া এই পূর্ণ সূর্যগ্রহণ ইন্দোনেশিয়ার কিছু অংশ, সুমাত্রা, বোর্নিও, সুলাওয়েসি এবং প্রশান্ত মহাসাগরের কিছু কিছু অঞ্চল থেকে দেখা যাবে।

কলকাতায় দেখা যাবে ১৮.৫ শতাংশ। পরবর্তী সূর্যগ্রহণের জন্য অপেক্ষা করতে হবে এক বছরেরও বেশি সময়। এই ধরনের পূর্ণ সূর্যগ্রহণ আবার দেখা যাবে ২০১৭ সালের ২১ আগস্টে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |