1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

মৃদু শৈত্যপ্রবাহের আভাস

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ৩৬৯ বার পড়া হয়েছে

খন্দকার আয়েশা শাহরিয়ারঃ ফের মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার থেকে দুই-তিন দিন দেশের উত্তর পশ্চিমাঞ্চলে বিরাজ করতে পারে এ শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানী ও আশপাশের অঞ্চলে শনিবার বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকালের দিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে শীতের অনুভূতি বাড়তে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করছে দেশের বিভিন্ন স্থানে। ফলে সূর্যের দেখা মিলছে দেরিতে। এর প্রভাবে শীত অনুভূত হচ্ছে বেশি।

বাংলাদেশে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীত মৌসুম ধরা হয়। এবারের শীত মৌসুমে ডিসেম্বরের শেষার্ধে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যায় দেশের বিভিন্ন এলাকায়। জানুয়ারির প্রথম সপ্তাহেও ছিল এক দফা শৈত্যপ্রবাহ। শনিবার শৈত্যপ্রবাহ শুরু হলে তা হবে এ মৌসুমের চতুর্থ।

গত ২৯ ডিসেম্বর তেঁতুলিয়ায় থার্মোমিটারের পারদ নেমেছিল ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এ মৌসুমে এটাই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আর নতুন বছরের শুরুতে ৭ জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নামে ৬ ডিগ্রি সেলসিয়াসে।

সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা ৬-৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |