1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কি আছে এবারের ঈদের ছবিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত, অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ইফতার অনুষ্ঠিত তথ্যপ্রযুক্তি খাতে নেটওয়ার্কিং জোরদারে বেসিসের ইফতার আয়োজন আইসিটি খাতের অংশীজনদের নিয়ে বিআইজেএফের ইফতার নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’

দ্রুতগতিতে বাড়ছে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ২১৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা গত দুই হাজার ৮০০ বছরের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে। মনুষ্যসৃষ্ট বৈশ্বিক উষ্ণতার কারণেই কয়েক দফায় এ উচ্চতা বৃদ্ধি পেয়েছে। বিশ্বের দুই ডজনের বেশি এলাকা পর্যবেক্ষণের পর বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।

বিজ্ঞানীরা একটি প্রতিবেদনে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও অবনমন নিয়ে একটি চিত্র তুলে ধরেছেন। সেখানে বলা হয়েছে, ১৮৮০ সাল ও শিল্প বিপ্লব পর্যন্ত প্রতি শতকে বিশ্বে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সর্বোচ্চ রেকর্ড ৩ থেকে ৪ সেন্টিমিটার ছিল।

এছাড়া একই সময়ে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দুই হাজার বছরের মধ্যে ৭ দশমিক ৬২ সেন্টিমিটারের ওপরে কিংবা নিচে ছিল না। তবে বিশ শতাব্দীতে এসে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১৪ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

সোমবার ন্যাশনাল একাডেমি অব সায়েন্স সহ অন্য আরেকটি জার্নালে এসব তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ১৯৯৩ সাল পর্যন্ত সমৃদ্রপৃষ্ঠের উচ্চতা ৩০ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। তবে শিল্প-কারখানা ও যানবাহনের গ্যাস নিঃসরণের ওপর ভিত্তি করে ২১০০ সালের মধ্যে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২৮ সেন্টিমিটার থেকে ১৩১ সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে।
গবেষক দলের প্রধান বব কপ বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে এতে কোনো প্রশ্ন নেই। বিংশ শতাব্দীতে জীবাশ্ম জ্বালানির ব্যবহারের ফলে তাপমাত্রা বৃদ্ধিই এর কারণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |