1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সৌদি আরবে ১৫২ জনকে মৃত্যুদন্ড

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫
  • ১৬০ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার: সৌদি আরবে ২০১৫ সালে সবচেয়ে বেশি শিরশ্ছেদের ঘটনা ঘটেছে। দাম্মামে গতকাল বৃহস্পতিবার সাদ বিন মোহাম্মদ আল-ওথম্যান নামের একজনের শিরশ্ছেদ করা হয়। এর মধ্য দিয়ে এই বছর বিভিন্ন অপরাধের গুরুদন্ড হিসেবে ১৫২ জনকে কতল করা হলো।
বার্তা সংস্থা এএফপির হিসাব অনুযায়ী, এ ঘটনার মধ্য দিয়ে দেশটিতে এ বছর শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদন্ড কার্যকরের ঘটনা ১৫২ টিতে পৌঁছেছে। মানবাধিকার-বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, গত দুই দশকের মধ্যে এ বছর শিরশ্ছেদের সংখ্যা সবচেয়ে বেশি। ২০১৪ সালে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদন্ড কার্যকরের ঘটনা ছিল ৮৭। ১৯৯৫ সালে দেশটিতে সর্বোচ্চ ১৯২ জনের শিরশ্ছেদ করা হয়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, সৌদি আরবে সাম্প্রতিক বছরগুলোতে শিরশ্ছেদের ঘটনা ৯০ টির বেশি হওয়াটা বিরল। এভাবে মৃত্যুদন্ড কার্যকরের ঘটনা বেড়ে যাওয়ার কারণটি এখনো পরিষ্কার নয়। সৌদিতে ধারালো তরবারি দিয়ে মাথা কেটে শিরশ্ছেদ করে মৃত্যুদন্ডকার্যকর করা হয়।
অ্যামনেস্টির তথ্য অনুযায়ী, গত বছরে ইরান ও চীনের পর তৃতীয় দেশ হিসেবে সর্বোচ্চ মৃত্যুদন্ড কার্যকর করা দেশ সৌদি আরব। খুন, মাদক দ্রব্য পাচার, সশস্ত্র ডাকাতি, ধর্ষণ ও ধর্মত্যাগের মতো ঘটনায় মৃত্যুদন্ড কার্যকর করার বিধান রয়েছে। অবশ্য মানবাধিকার বিশেষজ্ঞরা দেশটির বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। তথ্যসূত্র: এএফপি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |