সুমন চৌধুরী: গত ১ লা জানুয়ারি রাতে শান্তিনগরের স্কাই ভিউ লাউন্জে ঢাকা কলেজিয়েট স্কুলের ৯৯ ব্যাচের পুনমিলনী অনুষ্ঠিত হয়েছে। ঢাকা কলেজিয়েট স্কুলের ৯৯ ব্যাচের ছাত্রদের আড্ডা, গান আর স্মৃতিচারণায় মুখরিত হয়ে উঠে স্কাই ভিউ লাউন্জ। অনুষ্ঠানে উপস্থিত সকলেই এখন থেকে নিয়মিতভাবেই এমন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানান।