1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো কুয়েত

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: শিয়া নেতা নিমর আল-নিমরের ফাঁসি কার্যকরের পর ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরবসহ আরো তিন দেশ। এবার এই কাতারে যোগ দিলো আরব উপসাগরীয় অঞ্চলের আরেক দেশ কুয়েত। ইরান থেকে রাষ্ট্রদূতকে দেশে ফেরত আসার নির্দেশ দিয়েছে কুয়েত। খবর বিবিসির।

সৌদি শিয়া নেতা নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের জেরে রোববার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। পরে সোমবার বাহরাইন, সুদান এবং সংযুক্ত আরব আমিরাতও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়।

মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা থেকে সৌদি আরব ও ইরানকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও তুরস্ক। মুসলিম বিশ্বের শক্তিশালী দুই দেশ শিয়া অধ্যুষিত ইরান ও সুন্নি অধ্যুষিত সৌদি আরব যুদ্ধবিধ্বস্ত সিরিয়া এবং ইয়েমেন ইস্যুতে পরস্পর বিরোধী অবস্থানে আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |