1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

কাশ্মীরের প্রথম নারী মুখ্যমন্ত্রী হবেন মেহবুবা মুফতি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের প্রথম নারী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন মেহবুবা মুফতি। তিনি হচ্ছেন রাজ্যের ১৩তম মুখ্যমন্ত্রী। এরই মধ্যে বিজেপি তাঁকে সমর্থন জানিয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেসের।

জম্মু ও কাশ্মীরের বর্তমান ক্ষমতাসীন দল পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রতিষ্ঠাতা মুফতি মোহাম্মদ সাঈদ গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে মারা যান। গত বছরের মার্চে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন সাঈদ। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সঙ্গে জোট বেঁধে রাজ্যে সরকার গঠন করেন তিনি। বিজেপির ভাইস প্রেসিডেন্ট ও জম্মু-কাশ্মীরে দলটির দায়িত্বপ্রাপ্ত নেতা অবিনাশ রায় খান্না বলেছেন, পিডিপি ঠিক করবে, কে তাদের নেতা হবে। আমাদের জোট পিডিপির সঙ্গে আছে। এরই মধ্যে পিডিপির একটি প্রতিনিধিদল রাজ্যপাল এন এন ভোরার সঙ্গে সাক্ষাৎ করে মেহবুবার প্রতি দলের সমর্থনের কথা জানিয়ে দিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |