1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

মহেশখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আটক ৪

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

রিপন বড়ুয়া: রোববার ভোরে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৪ জন আটকের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) দিদারুল ফেরদৌস।

আটককৃতরা হলেন ওই এলাকার নেছার আহমদের ছেলে আব্দুর রহিম (২৮), সিকদার মিয়ার ছেলে আব্দুল মালেক (৩০), আব্দুস শুক্কুরের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর (৩৫) ও আব্দুস সাত্তারের ছেলে শফি আলম (৩৮)। তাদের বিরুদ্ধে জলদস্যুতা ও মানবপাচারে জড়িত থাকার অভিযোগে মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে বলে পরিদর্শক দিদারুল জানান।

জানা গেছে, তাজিয়াকাটা এলাকায় জলদস্যু ও মানবপাচারকারীদের অবস্থানের গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও সাত রাউন্ড পাল্টা গুলি ছোড়ে।বন্দুকযুদ্ধে দুপক্ষের কেউ হতাহত হয়নি, তবে চারজনকে আটক করা হয়। বাকিরা অস্ত্রসহ পালিয়ে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |