1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

পর্যটক শূন্যতায় তাজমহল

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: সম্রাট শাহজাহান স্ত্রী মমতাজের প্রেমের অনন্য নিদর্শন হিসেবে তৈরি করেছিলেন তাজমহল। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা অনন্য কীর্তি তাজমহল দর্শনে প্রতিনিয়ত আসেন। কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) জানিয়েছে, তাজমহলে গত তিন বছর ধরে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। এএসআই বলছে, ২০১২ সালে তাজমহলের টানে ছুটে এসেছিলেন ৭ লাখ ৯০ হাজার বিদেশি পর্যটক। পরের দু’বছরে কমে হয়েছে ৭ লাখ ৪০ হাজার ও ৬ লাখ ৯০ হাজার। এএসআই কর্তৃপক্ষ জানিয়েছেন, গত বছরের তুলনায় ৬ দশমিক ৮ শতাংশ পর্যটক কমেছে। যদিও ২০১০ থেকে ২০১২ সালে পর্যটকের পরিমাণ ছিল বেশি। সে সময় ১০ থেকে ১৫ শতাংশ বিদেশি পর্যটক বৃদ্ধি পেয়েছিল। পরের বছর তা বেড়ে দাঁড়িয়েছিল ৬ লাখ ৭০ হাজারে।

পর্যটকের মুখ ফিরিয়ে নেয়ার পেছনে আগ্রার পরিকাঠামোগত বেহাল দশাকেই দায়ী করছেন অনেকেই। এর সঙ্গে দিন দিন বেড়ে চলা অপরাধ এবং আইন-শৃঙ্খলার অবনতিও দায়ী। এছাড়া যানজট ও দূষণের জন্যও তাজমহল দর্শন থেকে বিদেশি পর্যটকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে বিশ্লেষকরা বলছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |