1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

ফতুল্লায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ আটক ৩

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কাভার্ডভ্যান থেকে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দসহ চালকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা এলাকা থেকে এসব ভারতীয় শাড়ি জব্ধ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার এসআই নাহিদ আহাম্মদ, এসআই সিদ্দিকুর রহমান ও এএসআই কামরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ এসব শাড়ি উদ্ধার করে। কাভার্ড ভ্যানটি মুন্সিগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

তবে শাড়িগুলো সন্ধ্যা ৭টায় উদ্ধার করলেও রহস্যজনক কারণে আটকের সময় রাত ১০টায় দেখানো হয় বলে অভিযোগ উঠেছে। আটককৃতরা হলেন ঢাকার বংশালের আলী আক্কাসের ছেলে রাসেল (৩০), টিকাটুলির আহসান আলী মাঝির ছেলে মিলন মাঝি (৩০) ও মুগদার ইসমাইলের ছেলে মিজান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |