1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সেনা পোশাকসহ তিন সন্ত্রাসী আটক

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

হাসিব ইশতিয়াকুর রহমান: খাগড়াছড়িতে ৪৫টি ভারি অস্ত্রের প্রিলিং ও সেনা পোশাকসহ তিন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা সদরের বিজিতলা সেনা চেকপোস্টে নিরাপত্তা বাহিনীর তল্লাশিকালে তাদের আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে বিজিতলা এলাকায় সেনাবাহিনীর চেকপোস্টে তল্লাশির সময় সন্দেহভাজন তিন উপজাতি যুবকের কাছ থেকে সেনা বাহিনীর ৪৫টি ভারি অস্ত্রের প্রিলিং, আরাকান আর্মির ব্যবহৃত এক সেট পোশাক ও একটি মোটরসাইকেল আটক করা হয়। আটকরা হলেন, মহালছড়ির চম্পাঘাট এলাকার বিবৃতি চাকমা (৩৪) এবং পানছড়ি উপজেলার ধনমনি চাকমা (৩৬) ও কিরণ ত্রিপুরা (২৩)। আটককৃতদের খাগড়াছড়ি সদর থানা পুলিশের নিকট হস্তান্তর হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |