1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

জ্যাকবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ভারতের সাবেক জেনারেল জেএফআর জ্যাকবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এক অকুতোভয় সেনানীকে হারালাম। মুক্তিযুদ্ধে জেনারেল জ্যাকবের অবদান এই জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বে রণাঙ্গনে সরাসরি যোগ দেয় ভারতীয় সেনাবাহিনী। জেনারেল জ্যাকব তখন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় চিফ অব স্টাফ ছিলেন। মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বে সমর পরিকল্পনা ও বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তখনকার মেজর জেনারেল জ্যাকব।

মুক্তিযুদ্ধের অগ্নিঝরা সেই দিনগুলি ও পাকিস্তানি সেনাদের আত্মসমর্পনের কথাগুলো জেনারেল জ্যাকব তার ‘সারেন্ডার ইন ঢাকা, বার্থ অফ এ নেশন’ এবং ‘অ্যান ওডেসি ইন ওয়ার অ্যান্ড পিস’গ্রন্থে লিপিবদ্ধ করে গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |