1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

নয়াদিল্লিতে পাকিস্তান এয়ারলাইন্সের অফিসে হামলা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) অফিসে হামলার ঘটনা ঘটেছে। কট্টরপন্থী হিন্দু শিবসেনার সদস্যরা হামলা চালিয়ে অফিসে ব্যাপক ভাঙচুর করেছে বলে কর্মকর্তারা অভিযোগ করেছেন। বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটেছে বলে এক্সপ্রেস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ার লাইনসের অফিসে চরমপন্থী হিন্দুরা হামলা চালিয়ে কম্পিউটার ও জানালা ভাঙচুর করেছে। নয়াদিল্লির নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

এর আগে গত বছরের অক্টোবরে মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের অফিসে হামলা চালায় কট্টরপন্থী শিব সেনার সদস্যরা। পরে দুই দেশের ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক বাতিল করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |