1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

যানজট নিরসনে মাঠে শামীম ওসমান

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়কগুলোতে যানজট নিরসনে তিনদিনের ক্যাম্পেইন শেষ করে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের চাষাঢ়ায় রাইফ্লেল ক্লাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে অর্জিত অভিজ্ঞতা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। সেই সঙ্গে তিনি অভিজ্ঞতার আলোকে যানজট নিরসনে বেশ কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেছেন।

শামীম ওসমান বলেছেন, শহরে রেলস্টেশন, বাসস্ট্যান্ড স্থানান্তরসহ কয়েকটি প্রস্তাবনা মানা হলে নারায়ণগঞ্জ শহরে যানজট মুক্ত হবে। বাসযোগ্য নগরী হবে। সমস্যাগুলো দূর হবে। তিনি বলেন, তিনদিনের অভিজ্ঞতায় আমরা যানজট সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছি। এগুলো বাস্তবায়িত হলে অনেকাংশে যানজট নিরসন সম্ভব। এজন্য সিটি কর্পোরেশনকে আরো দায়িত্ব নিতে হবে। বিশেষ করে ৫০ জন ব্যক্তিকে যদি প্রশিক্ষণ দিয়ে দীক্ষিত করা যায় তবে এ ৫০ জন দুই শিফটে কাজ করলে শহরের যানজট আর থাকবে না। এছাড়া অবৈধ রিকশা চলাচল বন্ধ, ডিভাইডার দেয়া, রাস্তার মাঝের ডিভাইডার আরো ছোট করা, ফুটপাত উঠিয়ে ওপেন মার্কেট করা, সিটি বাস চালু করা, কেন্দ্রীয় বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তর, তিন স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণ, কেন্দ্রীয় রেলস্টেশনে ট্রেন চলাচল অফপিক ও পিকআওয়ারে সীমাবদ্ধতা করে দেয়া কিংবা চাষাঢ়া থেকে ট্রেন চলাচল করানোসহ বেশ কয়েকটি প্রস্তাবনা দেন।

মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সিনিয়র সহসভাপতি বাবু চন্দন শীল, সহসভাপতি জাকিরুল আলম হেলাল, আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান দিপু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |