নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল খানকা মোড় এলাকার একটি বাড়িতে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে। েনিহতরা হলেন মোরশেদুল (৩০), তাসলিমা, লামিয়া, শান্ত (১০), সুমাইয়া (৫)। তারা ওই এলাকার ইসমাইলের বাসায় ভাড়া থাকতেন।
এদিকে এ ঘটনা জানার পর রাত ১০টার দিকে ঘটনাস্থলে পুলিশের কর্মকর্তারা হাজির হয়েছেন। ঘটনাস্থলে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের ওসি (তদন্ত) শাহজালালসহ র্যাবের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। তাৎক্ষণিভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।