1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

গাজীপুরে রিমোট কন্ট্রোলসহ ৫টি টাইমবোমা উদ্ধার

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬
  • ২১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া তারগাছ এলাকার বালুরমাঠ থেকে আজ রোববার ভোরে একটি রিমোট কন্ট্রোলসহ পাঁচটি টাইমবোমা উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ। ইজতেমায় নাশকতার জন্য দুর্বৃত্তরা ওই বোমা বহন করছিল বলে পুলিশের ধারণা। গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুমের পাশে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।

জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে জয়দেবপুর থানার পুলিশ কুনিয়া তারগাছ এলাকায় অভিযান চালায়। ওই এলাকার একটি বালুরমাঠ থেকে একটি রিমোট কন্ট্রোলসহ পাঁচটি টাইমবোমা উদ্ধার করে। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। তবে দুর্বৃত্তদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের চিহ্নিত করতে পুলিশের তৎপরতা চলছে। এই ব্যাপারে জয়দেবপুর থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |